1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আবারও বিপুল পরিমাণ ডাকাতি সরঞ্জাম উদ্ধার করেছে শ্যামনগর থানার পুলিশঃ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

আবারও বিপুল পরিমাণ ডাকাতি সরঞ্জাম উদ্ধার করেছে শ্যামনগর থানার পুলিশঃ

স্টাফ রিপোর্টার মোঃ জামাল উদ্দিন সাতক্ষীরা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৬৯ বার পঠিত

সাতক্ষীরা শ্যামনগর নকিপুর গ্রামে সম্প্রতি এক দিনের ব্যবধানে আবারও পরিত্যক্ত অবস্থায় হাসুয়া ও রামদা উদ্ধার করেছে শ্যামনগর থানা পুলিশ।

গত২৩ এপ্রিল বুধ বার বেলা ১১ টায় পৌরসভার নকিপুর গ্রামের, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি রহমত আলীর বাড়ির উঠানে, বিল্লাল গাজীর পরিত্যক্ত পুকুর থেকে ৩৪ পিচ হাসুয়া ৪ পিস রামদা উদ্ধার করা হয়।
গত একদিন আগে ২০ এপ্রিল একই এলাকার, কালিগঞ্জ
উপজেলা পরিষদের কর্মচারী সাবের মিস্ত্রির পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৪ পিচ হাসুয়া উদ্ধার হয়।

বিল্লাল হোসেন এর স্ত্রী সুফিয়া সকালে পুকুর পাড়ে কাজ করার সময় বস্তার ভিতরে রক্ষিত অবস্থায় দেখতে পায়। এসময় বাংলাদেশ আওয়ামী বাস্তহারা আলীগের উপজেলা শাখার সভাপতি গাজী মোকছেদ আলী বোন রাশিদা খতুন কে জানালে, তার ছেলে আব্দুর রশিদ নান্টু শ্যামনগর থানা পুলিশ কে সংবাদ দেয়।

এ ঘটনার পরে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সাধারণ মানুষ দূর চিন্তায় দিশেহারা। ওই এলাকার এক নারী মঞ্জুয়ারা বলছিল এদের কাছে কতটা অস্ত্র আছে, গত পরশুদিন পেল এক বস্তা আজকে আবার এক বস্তা আর কতটা অস্ত্র আছে।

স্থানীয়ভাবে জানা গেছে,একাডেমিক স্বীকৃতি না থাকলেও
সাবের মিস্ত্রি কালিগঞ্জ উপজেলা পরিষদের কর্মচারী। সাবেক সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এর সময় ভুয়া কাগজপত্র তৈরি করে চাকরিটি বাগিয়ে নেয়।  সাবের মিস্ত্রি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শ্যামনগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এর দায়িত্ব পালন করে। তার শশুর বাংলাদেশ আওয়ামী বাস্তহারা আলীগের উপজেলা শাখার সভাপতি গাজী মোরছেদ আলী ও শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি রহমত আলী তার শালা, তাদের সংঘবদ্ধ দল এই সকল অস্ত্র পরিদর্শন করে মানুষের ভিতরে ত্রাস সৃষ্টি করত। মানুষকে জিম্মি করে চাঁদাবাজি জমিদখল ঘের দখল মানুষের বসদ ভিটা দখলসহ নানা অপকর্মের সাথে জড়িত। এই পরিবারের লোকজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চাঁদাবাজি প্রতারণা ও হত্যা সহ একাধিক মামলা রয়েছে।

এলাকাবাসীর দাবি প্রকৃত ঘটনা উদঘাটন করে এদেরকে আইনের আওতায়নে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

এ ঘটনায় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ  হুমায়ুন কবির মোল্লা ঘটনা সত্যতা স্বীকার করে বলেন পরিত্যক্ত অবস্থায় হাসুয়া উদ্ধার হয়েছে, এ বিষয তথ্য অনুসন্ধান চলছে পাইলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park