1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আবারও অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হলেন অ্যাডভোকেট হুমায়ুন করিম সিদ্দিক - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

আবারও অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হলেন অ্যাডভোকেট হুমায়ুন করিম সিদ্দিক

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১০৮ বার পঠিত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :

বাংলাদেশ সরকারের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কৃতী সন্তান অ্যাডভোকেট মো. হুমায়ুন করিম সিদ্দিক।

গত বৃহস্পতিবার (৩০ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে পূর্বের সব নিয়োগ বাতিল করে নতুন করে ১৮০ জন অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়। ওই তালিকায় অ্যাডভোকেট মো. হুমায়ুন করিম সিদ্দিকের নাম অন্তর্ভুক্ত রয়েছে। এর আগে তিনি ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর প্রথমবার এ পদে নিয়োগ পান।

অ্যাডভোকেট হুমায়ুন করিম সিদ্দিক সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের বাসুরিয়া গ্রামের সন্তান। তাঁর বাবা মো. আব্দুল খালেক সরকার এবং মা বানু বেগম। দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি তৃতীয়।
তিনি বাসুরিয়া শামসুন নাহার উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং গোপালপুরের হেমনগর ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। পরে রাজধানীর গ্রিন ইউনিভার্সিটির আইন বিভাগ থেকে সুনামের সঙ্গে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন।

শিক্ষাজীবন থেকেই তিনি ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ শাখার আইনবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

পেশাগত জীবনে তিনি প্রথমে ঢাকা জজ কোর্টে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইন পেশায় নিয়োজিত হন। আইন অঙ্গনে দক্ষতা, অভিজ্ঞতা ও পেশাগত সুনামের স্বীকৃতিস্বরূপ তাঁকে পুনরায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

তাঁর এ নিয়োগে সরিষাবাড়ীসহ জামালপুরের সর্বস্তরের মানুষ, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, নতুন মেয়াদেও তিনি দক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে রাষ্ট্রের পক্ষে গুরুত্বপূর্ণ আইনগত দায়িত্ব পালন করবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park