1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেনের নেতৃত্বে পাবনায় অভিযান, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও মাদক - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেনের নেতৃত্বে পাবনায় অভিযান, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও মাদক

মোঃ সজিব হোসেন, স্টাফ রিপোর্টার, পাবনা //
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৩৬ বার পঠিত

মোঃ সজিব হোসেন, স্টাফ রিপোর্টার, পাবনা //

পাবনা সদর থানা এলাকায় সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র, তাজা গুলি, অবৈধ অস্ত্র তৈরির সরঞ্জামাদি ও মাদকদ্রব্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাবনা জেলা পুলিশ।

শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ, পিপিএমের নির্দেশনায় এবং পাবনা জেলা পুলিশ সুপার আবু আশ্রাফের প্রত্যক্ষ দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ সাখাওয়াত হোসেন সরাসরি তত্ত্বাবধান করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর থানাধীন চরতারাপুর ইউনিয়নের ভাদুরি ডাঙ্গি গ্রামে অভিযান চালানো হয়। এ সময় একটি একনলা বন্দুক, একটি শুটার গান, ২২ বোরের আট রাউন্ড তাজা গুলি এবং অবৈধ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ ঘটনায় মোঃ তমসের মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, একই দিনে পাবনা সদর থানাধীন চক ছাতিয়ানী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৩৬ বোতল অবৈধ মাদকদ্রব্য ‘ইস্কাফ’ (Eskuf) উদ্ধার করা হয়। এ সময় মোঃ বাপ্পি (২৬) নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরিফুল ইসলাম, পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তারিকুল ইসলাম এবং ইন্সপেক্টর (তদন্ত) সঞ্জয় কুমার সাহার সমন্বিত তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।

এতে পাবনা সদর থানার পুলিশ সদস্যদের পাশাপাশি সিআরটি টিম, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ এবং পুলিশ লাইন্স থেকে নিয়োজিত অতিরিক্ত পুলিশ সদস্যরা অংশ নেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পৃথক মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অবৈধ আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park